রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার দুইজন

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় অস্ত্র, গুলি, ইয়াবা ও বিয়ারসহ দুইজন অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ১৪ অক্টোবর রাত ১ টায় র‌্যাব-১১, সিপিসি-২ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা শহরের কোতয়ালী মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর রাত ১ টায় র‌্যাবের ওই দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়। এসময় একাধিক মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ রিয়াদ হোসেন (২৯) ও তার সহযোগী মোঃ মামুন মিয়া (২৯)-কে গ্রেফতার করা হয়।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে র‌্যাব ৮৫ বোতল স্কাফ ও ৫ কেজি গাঁজা উদ্ধার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিয়াদ হোসেন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ভাটকেশ্বর গ্রামের মোঃ জসিমের ছেলে। সে একাধিক মামলার আসামি এবং পাশ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও মাদক এনে কুমিল্লার বিভিন্ন এলাকায় বিক্রি করত। তার দখলে থাকা অস্ত্র ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। অপর গ্রেফতার আসামি মামুন মিয়া (পিতা মৃত মঞ্জিল মিয়া), কুমিল্লার কার্তিকপুর গ্রামের বাসিন্দা। সে রিয়াদ হোসেনের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধে সহায়তা করত বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১১ আরো জানায়, অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১১-এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz