রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

সড়কে মাছ ছেড়ে হাসনাত আবদুল্লাহ’র প্রতিবাদ

  • আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৬৩ দেখেছেন :

প্রতিনিধি, দেবিদ্বার

কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১০ আগস্ট) সকালে গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় দে‌বিদ্বার-চা‌ন্দিনা সড়‌কে তিনি এ প্রতিবাদ করেন।
জানা গেছে, দেবিদ্বার–চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ নয়, এটি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়কেরও সংযোগ সড়ক। ফলে এ সড়কটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় সাড়ে ১৪ কিলোমিটার এই সড়ক সংস্কার না হওয়ায় এটি ভেঙে অসংখ্য বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে, ফলে যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এতে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে।
প্রতিবাদের সময় হাসনাত আবদুল্লাহ বলেন, “এই সড়ক‌দি‌য়ে প্রতি‌দিন হাজার হাজার মানুষ আসা–যাওয়া করে, কয়েক দিন আগে এই সড়‌কে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছে। এই সড়ক সংস্কার না করলে তার চেয়ে ভালো এখা‌নে মাছ চাষ করুন—কমপক্ষে মানুষ কিছু মাছ খেতে পারবে।”
তিনি আরও বলেন, “দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে মাছ ছেড়ে চাষ করা যায়। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন—দেখি এতে কিছু হয় কি না।”
প্রতিবাদের সময় এলাকাবাসীর অনেকেই হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগ দিয়ে এ কর্মসূচিতে অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz