রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ

  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোন ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভোরে কুমিল্লা ব্যাটালিয়নের যশপুর বিওপি’র টহলদল সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের ৫০০ গজ ভেতরে ধনপুর মাঠ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৯০টি ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং ৩৪৮টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ৮৬ হাজার ৮৬৮ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
লে. কর্নেল বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি’র সদস্যরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে দায়িত্ব পালন করছে। দেশের অর্থনীতি রক্ষা ও অবৈধ পণ্য প্রবাহ বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz