রবিবার, ১৭ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

ছেলের জামিনের আশ্বাসে মাকে ধর্ষণ! ধর্ষকের বাড়ি তিতাস

  • আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরা এলাকায় কারাবন্দি ছেলেকে জামিনে মুক্ত করার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

গ্রেফতারকৃত যুবকের নাম সাজ্জাদ (২৮), যিনি কুমিল্লার তিতাস থানার দক্ষিণ নারান্দিয়া গ্রামের শাহ জালালের ছেলে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মাতুয়াইল মেডিকেল মা ও শিশু হাসপাতালের একজন কর্মচারী। অভিযুক্ত সাজ্জাদ তার বোনের শ্বশুরবাড়ির আত্মীয়। ভুক্তভোগীর ছেলে একটি মামলায় কারাগারে থাকায় সাজ্জাদ তাকে জেল থেকে মুক্ত করার আশ্বাস দেন এবং এজন্য পাঁচ লাখ টাকা দাবি করেন। এই প্রতিশ্রুতির অজুহাতে তিনি প্রায়ই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগীর মেয়ে ও পুত্রবধূ বাসায় না থাকার সুযোগে সাজ্জাদ মুসলিম নগরের ভাড়া বাসায় এসে ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনার পর রোববার রাতে ভুক্তভোগী নারী ডেমরা থানায় সাজ্জাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ডেমরা এলাকায় অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেফতার করে। ভুক্তভোগী নারীকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, অভিযুক্ত সাজ্জাদ ভুক্তভোগীর ছেলেকে জামিনে মুক্ত করার মিথ্যা আশ্বাস দিয়ে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। ঘটনার দিন সুযোগ বুঝে তিনি এই জঘন্য কাণ্ড ঘটান। আমরা তাকে গ্রেফতার করেছি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। ধর্ষণের পর সাজ্জাদ বাসা থেকে চলে যাওয়ার সময় আলামত ঘরের এক কোণে ফেলে যান, যা পুলিশের হাতে এসেছে।

গ্রেফতারের পর সাজ্জাদকে সোমবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং ভুক্তভোগীর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz