রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

দাউদকান্দিতে শিশুকে জবাই করে অটোরিকশা ছিনতাই

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৪ দেখেছেন :

প্রতিনিধি, দাউদকান্দি

কুমিল্লার দউদকান্দি বাজারের অটো চালক শিশু ফাহিম (১২) কে জবাই করে অটোরিকশা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী।

পুলিশ জানায়, অটোচালক শিশু ফাহিম দাউদকান্দি পৌর বাজারে অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ করতো। গেল বুধবার সকালে সে অটো নিয়ে বের হলেও রাতে আর বাসায় ফিরেনি। রাতভর  নিখোঁজ থাকারপর বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় বাসিন্দারা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে। উপজেলার উত্তর নসরুউদ্দী সুইজগেট এলাকায় গলাকাটা অবস্থায় ফাহিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

নিহত ফাহিম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। দাউদকান্দিতে বাসাভাড়া নিয়ে মা ও দুই ভাই ও এক বোনের সাথে সে বসবাস করতো।

দউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি। দুষ্কৃতিকারীরা ফাহিমকে হত্যা করে অটোরিক্সা নিয়ে চলে গেছে। তদন্ত অব্যাহত চলছে। অপরাধীদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz