রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

দেবিদ্বারে কাঁচা রাস্তায় গ্রামবাসীর ভোগান্তি

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌরসার গ্রামের একটি সড়ক দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। সামন্য বৃষ্টি হলে রাস্তাটি কাদাময় অবস্থা হয়ে পড়ে। যে কারণে তৈরি হয়েছে গর্ত ও খানাখন্দ। ফলে পথচারীদ ও ছোট যানবাহন চলাচল দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে এ রাস্তায় কোনো সংস্কার হয়নি। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও কর্মজীবী মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কে।
গৌরসার গ্রামের ইসমাইল হোসেন ও সাগর আহামেদ বলেন, প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট শেষে প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ নেয় না। বর্তমানে বিভিন্ন এলাকায় উন্নয়ন হলেও গৌরসার গ্রাম এখনো পিছিয়ে আছে।
স্থানীয় বাসিন্দা সংবাদকর্মী মো. তোফায়েল আহমেদ বলেন, এই সড়কটিকে আমার চিনি শান্তী রোড নামে। কিন্তু এখন এটা অশান্তি রোড। এর বেহাল অবস্থা নিয়ে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হলেও, সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টি হলে পুরো একটি গ্রাম ঘরবন্দি হয়ে পড়ে। কেউ বের হতেও পারে না।
গ্রামবাসীদের সাথে কথা বলে আরো জানা গেছে, দেবিদ্বার এস এ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সুজাত আলী সরকারের বাড়ি এ গ্রামে। এখানকার বহু মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। তারপরও গ্রামের প্রধান সড়ক উন্নয়নের আলো দেখতে পায়নি।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, অবশ্যই সংস্কার হবে এই সড়ক। গ্রামবাসী যদি আমাদের কাছে একটা লিখিত অভিযোগ জানায়, এর প্রেক্ষিতে আমরা খোঁজ-খবর নিয়ে সড়কটি সংস্কারের দ্রুত উদ্যোগ গ্রহণ করব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz