রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্ত থেকে ২৬ লাখ টাকার বাজি আটক

  • আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ বাজি আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ছয় কিলোমিটার ভেতরে বানাশুয়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৪ হাজার ২৪৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়। এর বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, আটককৃত বাজি নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz