রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

মনোহরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ দেখেছেন :

প্রতিনিধি, মনোহরগঞ্জ

কুমিল্লার মনোহরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলা দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শাহআলম (৬৫) ও বান্দুয়াইন গ্রামের বাসিন্দা ও অটোচালক বাদল (১৫)।

স্থানীয়রা জানান, দুপুরে খিলা দক্ষিণ বাজার এলাকায় একটি মালবাহী ট্রাক ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে আসা ঢাকাগামী নীলাচল বাস ট্রাকটিকে ওভারটেক করার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় চালকসহ দুই যাত্রী ছিটকে পড়েন। ঘটনাস্থলে একজন নিহত হন ও অন্যজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত অটোচালক বাদলের বাবা শফিকুর রহমানকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাকসাম হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz