রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

দাউদকান্দিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ দেখেছেন :

প্রতিনিধির, দাউদকান্দি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধীতপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দাউদকান্দি মডেল থানা সূত্র জানায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা মহাসড়কের ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে। মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক লাইভ) ছড়িয়ে পড়ে। তা দেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতারা পুলিশকে জানান। পরে যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ হোসেনের নেতৃত্বে যুবদলকর্মীরা মহাসড়কে ধীতপুর থেকে ছাত্রলীগের ৫ জনকে ধরে পুলিশে সোপর্দ করে।

ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, ‘মহাসড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ছেলেরা ঝটিকা মিছিল করার সময় ৫ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz