রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

ডিআইজি-এসপিসহ আরও ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

  • আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭২ দেখেছেন :

অনলাইন ডেক্স

বাংলাদেশ পুলিশ বাহিনীর সাতজন কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন বছরে তারা পদক পেয়েছিলেন। এই কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— একজন উপমহাপরিদর্শক (ডিআইজি), চারজন পুলিশ সুপার (এসপি), দুজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও একজন পরিদর্শক।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইতিমধ্যে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এরূপ সাতজন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

যাদের পদক প্রত্যাহার করা হয়েছে তারা হলেন— রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত); রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম, সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র‌্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও এপিবিএন-১৩ তে কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।

প্রজ্ঞাপনে পদক প্রত্যাহার হওয়া এই পুলিশ সদস্যদের পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এর আগে পদক সংক্রান্ত যাবতীয় অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz