রবিবার, ১৭ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

কুমিল্লায় আমিনুল হত্যার আসামি গ্রেফতার

  • আপডেট সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ দেখেছেন :

স্টাফ রিপোর্টার 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় আমিনুল ইসলাম নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সজিবকে গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ শাকতলা ক্যাম্পে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোস্তফাপুর এলাকায় বালুর নিচ থেকে আমিনুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আমিনুল ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বন্ধুদের সঙ্গে সিলেট ভ্রমণের কথা বলে বাড়ি থেকে বের হন।
র‌্যাবের তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর এলাকা থেকে সজিবকে (২০) গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া, একটি রক্তমাখা লুঙ্গি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সজিব চান্দিনা উপজেলার বদরপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
র‌্যাব জানায়, এ ঘটনায় জড়িত অপর আসামি সিরাজ (২৫) চাকরির প্রলোভন দেখিয়ে আমিনুলের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ১০ সেপ্টেম্বর রাতে সজিবসহ সহযোগীরা আমিনুলকে মোস্তফাপুরের একটি উঁচু জমিতে নিয়ে গলায় কুপিয়ে ও জবাই করে হত্যা করে। লাশ গুমের উদ্দেশ্যে বালুর নিচে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
গ্রেফতারকৃত সজিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে। তাকে সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz