রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

ব্যালট পেপার ছাপানোর ঘোষণায় চান্দিনা উপজেলা যুবদলের আহবায়ক বহিষ্কার

  • আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ দেখেছেন :

সংবাদদাতা, চান্দিনা

‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’ এমন ঘোষণা দেয়া চান্দিনা উপজেলা যুবদল আহবায়ক মাও. আবুল খায়েরকে দলের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সিদ্ধান্তক্রমে বুধবার (৩ সেপ্টেম্বর) দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে ওই তথ্য পাওয়া যায়।

তবে ওই বিজ্ঞপ্তিতে ‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’ এমন সুনির্দিষ্ট কোন অভিযোগ আনা হয়নি। চিঠিতে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলা শাখার অধিনস্থ চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা বলে উল্লেখ করা হয়। এছাড়া যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

তবে নাম প্রকাশ না করা শর্তে কুমিল্লা উত্তর জেলা যুবদলের একাধিক নেতৃবৃন্দ জানান- নির্বাচনে আলাদা ব্যালট পেপার ছাপানোর ঘোষণা সম্পূর্ণ অরাজনৈতিক। তার এমন বক্তব্য দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। চিঠিতে সুনির্দিষ্ট ভাবে ‘ব্যালট পেপার ছাপানোর ঘোষণা’ উল্লেখ না করলেও মূলত ওই বক্তব্যের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।

চান্দিনা উপজেলা যুবদলের আহবায়ক মাও. আবুল খায়ের জানান- এখনও আমি কোন চিঠি হাতে পাইনি। দল যদি আমাকে বহিষ্কার করে তারপরও দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলার  কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় মাও. আবুল খায়ের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’ এমন বক্তৃতা দিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় তুলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz