রবিবার, ১৭ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

পিআর কি খায় না মাথায় দেয়; কুমিল্লায় গয়েশ্বর চন্দ্র রায়

  • আপডেট সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ দেখেছেন :
স্টাফ রিপোর্টার 
বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পিআর কি খায়, না মাথায় দেয়। এত বছর রাজনীতি করি আমরা পিআর বোঝি না, সাধারণ জনগণ কি বোঝবে। নির্বাচন না হলে তাদের লাভা। যেমনে সবাই মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, তেমনে সবাই মিলে নির্বাচন দাবি করব।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
কুমিল্লা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে এ সমাবেশ হয়। পরে হয় এক আনন্দ র‍্যালি। এ র‍্যালিটি কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে।
সমাবেশ ও র‍্যালি উদ্ভোদন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন-উর রশিদ ইয়াসিন। এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বাংলাদেশের অগ্রযাত্রায় বিএনপির ভূমিকা রয়েছে। বাংলাদেশের যেকোনো সংকটে বিএনপি পাশে দাঁড়িয়েছে।
আয়োজিত সমাবেশ কুমিল্লা উত্তর, দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz