রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

কুমিল্লায় সাবেক মেয়র সাক্কুর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ দেখেছেন :

স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মনিরুল হক সাক্কুর উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আনন্দ র‍্যালিটি কুমিল্ল নগরীর নানুয়ার দীঘির পাড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ র‍্যালির আগে নানুয়ার দীঘির পাড়ে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরুল হক সাক্কু। এ সময় নগরীর ২৭টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মনিরুল হক সাক্কু বলেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর্যন্ত আমি কুমিল্লা সদরের প্রতিটি ইউনিয়ন, পাড়া-মহল্লায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিব। এখন আমার কাজ এটাই৷ আমি জনগণকে অনুরোধ করব সবাই যেন ভোটকেন্দ্র আসে। জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। আমার কাজ আমার এলাকার জনগণকে নির্বাচনমুখী করা।
তিনি আরো বলেন, দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। বিগত দেড়যুগ রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। তারা ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলনে অবিচল ছিলেন। অবশেষে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশ নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। আমার আমাদের দলের জন্য এবার সর্বোচ্চটা বিলিয়ে দিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz