রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৪৫ দেখেছেন :

স্টাফ রিপোর্টর

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মহরম নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে নগরীর কাটাবিল এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম মহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুরবাড়ি নগরীর কাটাবিল এলাকায় ভাড়া থাকতেন।

নিহত মহরমের বন্ধু অপু জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হয় অপু ও মহরম। পরে কাটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদেরকে অতর্কিত হামলা করে। এসময় মোটরসাইকেল থেকে অপুকে ধরে টেনে-হিঁচড়ে নামিয়ে নেয় তারা। চালক মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মোঃ মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।  তবে নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকান্ড, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধে ১৮ টি মামলা রয়েছে।  ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz