রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩১৯ দেখেছেন :

আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ
কুমিল্লার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে মা সমাবেশ ২৮ আগষ্ট বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে শিক্ষার্থীদের পিছিয়ে থাকা, স্কুল বিমূখ শিক্ষার্থীদের স্কুলমুখীকরন, নিয়মিত উপস্থিতি, শিক্ষার্থীদের বাড়িতে লেখাপড়ার বিষয়ে গুরুত্বারোপ ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সমাবেশে যোগ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. এ. কে. এম জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ, খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কমান্ডার আবুল বাশার, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এডভোকেট আবুল বাশার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সাবেক দাতা সদস্য আব্দুল খালেক মোল্লা, বিশিষ্ট সমাজসেবক হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শাহজাহান বিএসসি ও অত্র প্রতিষ্ঠানের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক সফিকুর রহমান জুয়েল প্রমুখ। সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেন বিএসসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz