রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

ব্রাহ্মনপাড়ায় কুখ্যাত মাদক কারবারী আমেনা গ্রেফতার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৫১ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে দক্ষিন তেতাভূমি গ্রামের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও তিন বছরের সাজা প্রাপ্ত আসামী আমেনা বেগম কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ব্রাহ্মনপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ সবুরের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়৷

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত দক্ষিন তেতাভূমি এলাকায় মাদকের রমরমা কারবার চালিয়ে যাচ্ছিল সে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷ দীর্ঘদিন যাবত ধরা ছোয়ার বাহিরে থেকে মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ৷

স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন যাবত আমেনা ও তার সঙ্গীরা ভারত থেকে আসা গাজাঁ, ইয়াবা,ফেনসিডিল সহ অনন্য মাদকের রমরমা বানিজ্য করেছে। তাদের ভয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করতে পারে না৷ পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন পর এই মাদক কারবারীকে গ্রেফতার করায়৷

ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স অব্যাহত রয়েছে৷ মাদক নির্মুলে থানা পুলিশ কাজ করে যাচ্ছে৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz