রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লা কারাগারের হত্যা মামলার আসামির সন্তান প্রসব

  • আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৩৪ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

কুমিল্লা কারাগারের হত্যা মামলার এক আসামি সন্তান প্রসব করেছেন। আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত মা ও তার নবজাতক কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে কারাবন্দি ওয়ার্ডে ভর্তি আছেন।
গত সোমবার (২৫ আগস্ট) দুপুরে ওই হাজতি সন্তান প্রসব করেন।বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
কুমিল্লা কারাগার সুত্রে জানা গেছে, সন্তান প্রসব করা  হাজতির নাম স্মৃতি আক্তার। তিনি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী। গত ১১ আগস্ট তিনি একটি হত্যা মামলার আসামি হয়ে কুমিল্লা কারাগারে আসেন।
জেল সুপার হালিমা খাতুন বলেন, ওই নারীর প্রসব ব্যাথা উঠলে আমরা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। পরে চিকিৎসক জানান তার সিজারিয়ান অপারেশন করতে হবে। আমরা তার পরিবারের কারো সাথে যোগাযোগ করতে না পেরে তাৎক্ষণিক অনুমতি দেই। দুপুরে তিনি কন্যা সন্তান প্রসব করেন। আমরা তার চিকিৎসা সেবা, খাবারের ব্যবস্থা ও শিশুর জন্য পোশাকসহ যাবতীয় সকল ব্যবস্থা করেছি। মা ও তার নবজাতক সুস্থ আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz