রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠন

  • আপডেট সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২২১ দেখেছেন :

আহবায়ক মফিজ উদ্দীন ভূইয়া, সদস্য সচিব মাহজারুল হক

চান্দিনা প্রতিনিধি:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লার চান্দিনা উপজেলা কমান্ড কাউন্সিল এর আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া’কে আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা মো. মাজহারুল হক’কে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে ওই কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূইয়া।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সদস্য আ. রাজ্জাক, মো. আ. কাদের, মো. মফিজ উদ্দিন, মিঞা আ. হক।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা কনের জেলা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম খান, যুদ্ধকালীন কুমিল্লা অঞ্চল কমান্ডার আব্দুল মতিন, চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল মালেক প্রমুখ।

সম্মেলন শেষে চান্দিনা মুক্তিযোদ্ধাদের সন্তানরা আহবায়ক সহ নব নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

ক্যাপশন: চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন  জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূইয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz