রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

হোমনায় চাচাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই খুন

  • আপডেট সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৩৪ দেখেছেন :
হোমনা প্রতিনিধি 
হোমনায় জমিজমার বিরোধ নিয়ে চাচাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক জেঠাতো ভাইকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীরা।
রোববার (২৪ আগস্ট) সকালে উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের রাধা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম- রফিকুল ইসলাম (৬৫)। তিনি ছয়ফুল্লাকান্দি গ্রামের ছনু মিয়ার ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় অন্যদেরও প্ররোচনা ছিল। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেন, ঘাতক আলেক (৫০) নিহতের চাচত ভাই। দু’জনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। সকালে রাধা মন্দিরের সামনে ছোড়া দিয়ে নিহতে পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক আলেককে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে।
নিহতের স্ত্রী রাশিদা বেগম তার স্বামী হত্যার বিচার দাবি করে বলেন, জমিজমা নিয়ে পূর্বে দেবর ও তার ছেলেদের সঙ্গে অনেকবারই বিচার-আচার হয়। কিন্তু তারা মানে নাই। এ কারণেই তারা স্বামীকে হত্যা করেছে। তাট স্বামীর কাছে আলেক সব সময় টাকা পয়সা দাবি করতেন। জমিজমা ও টাকা না পেয়ে আলেক ক্ষিপ্ত হয়ে ছোড়া দিয়ে পেটে আঘাত করে হত্যা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz