রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

পদুয়ার বাজারে লরির নিচে চাপা পড়ে ৪ জন নিহত

  • আপডেট সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২২২ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় সিমেন্টবাহী লরির নিচে চাপা পড়ে প্রাইভেটকারের চালক-যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় লরির নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশার আরো ৩ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান  বেগম (৬৫) , তার বড় ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন

উদ্ধারকারী পুলিশের সদস্য কনস্টেবল সাইফুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি  যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার  চেষ্টা করে। এই সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই  লরিটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। এ সময় বাসের পিছনে থাকা একটি প্রাইভেট কার ও একটি সিএনজিকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চার যাত্রী নিহত হয়। এছাড়া সিএনজিতে থাকা আরো তিনজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, এ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।  পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুমিল্লার পদুয়ার বাজারে কাভার্ডভ্যান উল্টে চাপা পড়া প্রাইভেটকারের চালক ও তিন যাত্রীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz