রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

তিতাসে এনসিপির সংবাদ সম্মেলন

  • আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৮১ দেখেছেন :

সংবাদদাতা, তিতাস

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের পুনর্বিন্যাস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) সংসদ সদস্য প্রার্থী, উন্নয়ন এবং তিতাস উপজেলার এনসিপির বিভিন্ন ইউনিয়ন   কমিটি গঠন নিয়ে সংবাদ সম্মেলন করেছে তিতাস উপজেলার এনসিপির সভাপতি সাঈদ আহমেদ সরকার।

শনিবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় উপজেলার বাতাকান্দি বাজারে এনপিপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাঈদ আহমেদ সরকার বলেন, তিতাস ও হোমনা উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রক্ষা করতে এই আসনটি নির্বাচন কমিশনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হোক। তিনি নিজেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের ইচ্ছা প্রকাশ করেছেন।

সাঈদ আহমেদ সরকার আরও বলেন, তিতাস ও হোমনাকে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে এনসিপি কাজ করছে। নেতাকর্মীদের বিরুদ্ধে প্রমাণিত অন্যায় হলে সাংগঠনিক ব্যবস্থা এবং প্রশাসনের সহায়তায় আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি জানান, উপজেলার সর্বস্তরের জনগণকে যুক্ত করতে শীঘ্রই ইউনিয়ন কমিটি গঠন করা হবে। এর পূর্বে প্রতিটি ইউনিয়নে মতবিনিময় সভা আয়োজন করা হবে।

সাঈদ আহমেদ সরকার সাংবাদিকদের মাধ্যমে তিতাস ও হোমনার মানুষকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে যুক্ত হয়ে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গঠনে সহযোগিতা করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz