রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

মুরাদনগরে মদ খেয়ে ২ জনের মৃত্যু

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৮৩ দেখেছেন :

সংবাদদাতা, মুরাদনগর

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় মদপানে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল বুধবার (১৩ আগস্ট) রাতে  বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার  ও একই গ্রামের মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার ভোর রাতে স্পিরিট জাতীয় বিষাক্ত অ্যালকোহল (মদ) খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। এসময় তপন চন্দ্র সরকারের অবস্থা সংকটপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই  তিনি মারা যান।

 বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, হোমিওপ্যাথি দোকানের স্পিরিট জাতীয় অ্যালকোহল (মদ) পানে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পলাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। তপনের মরদেহ দাহ করে ফেলায় তা উদ্ধার করা সম্ভব হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz