রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের দুদিন পর যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৩৮ দেখেছেন :

সংবাদদাতা, ব্রাহ্মণপাড়া  ||

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে নিখোঁজের দুদিন পর ফারুক মুন্সি(৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (৮ আগষ্ট) উপজেলা চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে তার লাশ উদ্ধার কার হয়। এর আগে গত ৬ আগস্ট দুপুর থেকে তিনি নিখোঁজ হন। 

ফারুক মুন্সি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা জাকির মেম্বারের বাড়ির মৃত খোরশেদ মুন্সির ছেলে। প্রবাস থেকে ফারুক নিজ এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের পরে তার স্ত্রী রেহানা বেগম আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির করেন। না পয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শুক্রবার সকালে চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি কবরস্থানের পাশে ফারুক মুন্সির লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পরিবারের লোক ও থানা পুলিশকে খবর দিলে পরিবারের লোক ফারুক মুন্সির লাশ সনাক্ত করে। 

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারুক মুন্সি দুদিন ধরে নিখোঁজ ছিল। তার স্ত্রী থানা একটি সাধারণ ডায়েরি করেছে। এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামল হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz