রবিবার, ১৭ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

দেবিদ্বারে দুই ‘জুলাই যোদ্ধা’কে অটোরিকশা উপহার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৩৯ দেখেছেন :

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণ করা দুই ‘জুলাই যোদ্ধা’কে অটোরিকশা উপহার দিয়েছে ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন আহত দুজনের হাতে অটোরিকশার চাবি তুলে দেন।

উপহার প্রাপ্তরা হলেন, গুনাইঘর গ্রামের রিকশাচালক মো. মোবারক হোসেন (১৯) ও পৌর এলাকার ইকরানগরীর মো. ইরফান (১৪)। ২০২৪ সালের ৫ আগস্ট দেবিদ্বার থানা ঘেরাও কর্মসূচিতে পুলিশের গুলিতে তারা গুরুতর আহত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত ও তানভীর আহমেদ তুষারসহ সংগঠ‌নের অন‌্যান‌্য সদস‌্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “এ ধরনের মানবিক সহায়তা শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, গোটা সমাজের জন্য একটি আশার বার্তা। এই দুই তরুণের জীবনের লড়াইয়ে এ উপহার নতুন পথের দ্বার খুলে দেবে বলে আশা করি।”

আয়োজকরা জানান, আহতদের পুনর্বাসনের জন্য ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz