রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

হঠাৎ কেন কক্সবাজারে, জানালেন এনসিপি নেতা

  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৮৭ দেখেছেন :

কুমিল্লা কন্ঠ ডেক্স

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এনসিপির কয়েকজন নেতা কক্সবাজার গেছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে। তবে এটিকে ‘গুজব’ বলে দাবি করেছেন দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী।

তার দাবি, ‘কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে আসছি।’

তিনি বলেন, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি এর মধ্যেই এই নিউজ দেখতেছি। খবর বিবিসি বাংলার।

তিনি বলেন, ‘এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন, এ ধরনের কোনো কিছুই না, মিডিয়া প্রোপাগন্ডা।’

পাটওয়ারী দাবি করেন, ‘এখানে আইসা শুনছি যে পিটার হাসের সাথে নাকি আমরা দেখা করতে আসছি। এরকম হলে তো আমরা ঢাকাই ই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো।’

এছাড়া জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে যখন রাষ্ট্রীয় নানা কর্মসূচি চলছে তখন এনসিপি নেতাদের এই সফর নিয়েও নানা সমালোচনা শুরু হয়েছে।

জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অংশ নেবেন কিনা এই প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে, অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে।’

তিনি বলেন, ‘যাদেরকে বলা হইছে প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।’

এর আগে মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়।

বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজার গেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা এবং নাসিরুদ্দীন পাটওয়ারী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz