রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাস্ট্রীয় শোক

  • আপডেট সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২০৭ দেখেছেন :

ঢাকা অফিস: মাইলস্টোন কলেজের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করেছে সরকার। আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) দিনটি আধা-দাপ্তরিক শোক দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে৷ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যাপীঠে পতিত হওয়ার ফলে ঘটনাস্থলে অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সরকার গভীরভাবে শোকাভিভূত। শুধু তাই নয়, নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ বহু সাধারণ মানুষের প্রাণহানি ঘটে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz