রবিবার, ১৭ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজ গ্রেপ্তার

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৩৪ দেখেছেন :

বিশেষ প্রতিনিধি :

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সোয়া ৮ টায় চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ। তিনি মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে। পুলিশ জানায় , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী,কদমতলী এবং গুলশান থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে।হামলার অভিযোগে মামলা রয়েছে। তিনি এসব মামলার এজাহার নামীয় আসামি।
দলীয় সুত্রে জানা যায়, মো. মফিজুল ইসলাম ২০১৬ সাল বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ এর কর্মী হিসেবে রাজনীতিতে আসেন তিনি। এর পর চান্দিনা উপজেলা যুবলীগ এবং পরবর্তীতে ১৯৯৯ সাল থেকে তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন

রাতে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাার অভিযোগে চান্দিনার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আগের একটি মামলায়ও গ্রেপ্তারী পরোয়ান ছিল।

ওসির ভাষ্য ডিএমপির যেসব থানায় তিনি মামলার আসামি বিধি মোতাবেক ওই থানা গুলিতে বার্তা দেয়া হবে। ওই মামলাগুলিতেও তাকে শোন এরেস্ট দেখানো হবে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও ওসি জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz