কুমিল্লার সংবাদজাতীয়সারাদেশ

নেলসন ম্যান্ডেলা পীস এ্যাওয়ার্ড ২০২৬ এ ভূষিত হলেন অধ্যাপক মোঃ তারিকুল আলম

গত ১৮ জুলাই ২০২৬, রোজ শনিবার, বিকাল ৪:০০ ঘটিকায় হোটেল অরনেট (থ্রি স্টার হোটেল), ৩০, বিজয়নগর, ঢাকায়, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর উদ্যোগে নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্ম রজতজয়ন্তী উপলক্ষে “ বিশ্বজুড়ে শান্তি ও মানবাধিকারের প্রতীক অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ২০টি ক্যাটাগরিতে মোট ২৫ জন গুণীব্যক্তি ও প্রতিষ্ঠানকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নেলসন ম্যান্ডেলা পীস এ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. হামিদা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মোঃ মুরশেদুল আলম, চট্টগ্রাম,বিশ্ববিদ্যালয়, মোঃ জাকির হোসেন, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়, মোঃ মোশারফ হোসেন, সহকারী এটোর্নি জেনারেল অব বাংলাদেশ প্রমুখ । প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ম্যাজিস্ট্রেট মোঃ রোকন-উদ-দৌলা, সাবেক অতিরিক্ত সচিব, অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ড. এ.টি.এম মমতাজুল করিম, সভাপতি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার।

বাংলাদেশের বিভিন্ন সেকটরে বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, মানব উন্নয়ন , সামাজিক উন্নয়ন , গবেষণা, উদ্যোক্তা, ব্যবসা, নারী উন্নয়ন , শিল্প ও সংস্কৃতি , নাট্যকলা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মোট ২৫ জনকে এই সম্মাননা প্রদান করা হয়। অধ্যাপক মো. তারিকুল আলমকে গুনি শিক্ষাবিদ, গবেষক, লেখক ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নেলসন ম্যান্ডেলা পীস এ্যাওয়ার্ড ২০২৬ ভূষিত করা হয়। তিনি একাধারে শিক্ষকতা, গবেষণা, সমাজ উন্নয়ন ও রিভিউয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে ভারত, মালদ্বীপ, সিঙ্গাপুর, শ্রীলংকা ও দুবাই হতে শিক্ষা, গবেষনা, লীডারশীপ ও সমাজ উন্নয়নে ভ‚মিকা রাখার স্বীকৃতি হিসেবে আরো ৬টি আর্ন্তজাতিক অ্যাওয়ার্ডে ভ‚ষিত হন। তার অন্যান্য জাতীয় অ্যাওয়ার্ডের মধ্যে উল্লেখ্য যোগ্য সম্মাননা হলো মাদার তেরেসা গোন্ডেন অ্যাওয়ার্ড-২০২৫, সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫,স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫, বেষ্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড-২০২৫, এশিয়া স্বপ্নপুরী অ্যাওয়ার্ড-২০২৫ সহমোট ১২টি অ্যাওয়ার্ড। তিনি তার ব্যাক্তিগত জীবনে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আর্ন্তজাতিক গবেষনায় ও তার বেশ অবদান রয়েছে। তিনি ইতোমধ্যে ১৫টি রিসার্চ আর্টিকেল ও ১৬টি রিসার্চধর্মী বই ভারত, ইংল্যান্ড, মালদোভা থেকে প্রকাশ করেছেন। এছাড়া তিনি আর্ন্তজাতিক রিভিউয়ার হিসেবে এ পর্যন্ত মোট ১৮টি গবেষণামূলক প্রবন্ধ রিভিউ করেছেন। এই পর্যন্ত তিনি ২০০টির বেশি আর্ন্তজাতিক সেমিনার, ওয়ার্কসপ, কনফারেন্স ও ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ সফলভাবে অংশগ্রহণ করেন। বহুমুখী প্রতিভার অধিকারী অধ্যাপক মো. তারিকুল আলম সম্প্রতি লন্ডনের ইউনিভার্সেল ওয়ার্ল্ড রিসার্চ ইনোভেসন সেন্টার লন্ডন, (ইউকে) থেকে ওয়াল্ড রিসার্চ ফেলো অব লন্ডন (ইউকে) এর আজীবন ফেলোশীপ পান। তিনি পেশাজীবি সংগঠন ঃ- বেলটা, ইটাব, আই ই টি ই এফ এল , সামাজিক সংগঠন ঃ রোটারি ইন্টারন্যাশনাল ও রোভার স্কাউট ইত্যাদির সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে তিনি ভারতের স্বনামধন্য চন্ডিগড় বিশ^বিদ্যালয়ে পিএইচডি রিসার্চ করছেন। তাছাড়া তিনি কুমিল্লার প্রথম বেসরকারী ব্রিটানিয়া বিশ^বিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়া যথাযথ ভাবে ইংরেজি শিক্ষন ও চর্চাকে নিশ্চিত করার জন্য গোমতি হাসপাতাল পুরাতন ভবন, নজরুল এভিনিউ কুমিল্লাতে ইংরেজী ল্যাঙ্গুয়েজ সেন্টার ও ইংরেজী ভাষা চর্চা ও গবেষনার জন্য এজুফিয়েষ্টা নামে ইংরেজী ভাষা চর্চা ও গবেষনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন যেখানে যেকোন বয়সের শিক্ষার্থী ইংরেজী শিক্ষা গ্রহণ গবেষনা চর্চা করতে পারে।