বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন

  • আপডেট সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ দেখেছেন :

ঢাকা অফিস 

বড় ধরনের দরপতনের পর সম্প্রতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল মূল্যবান ধাতুর বাজার। তবে, সেই পুনরুদ্ধার বেশি দিন স্থায়ী হয়নি। বিশ্বব্যাপী প্রযুক্তি-নির্ভর শেয়ারবাজারে ধস এবং শক্তিশালী মার্কিন ডলারের চাপে আবারও বড় ব্যবধানে কমছে স্বর্ণ ও রুপার মূল্য।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ৭৩৫ দশমিক ৯৯ ডলারে নেমে এসেছে। একই দিন এপ্রিলে ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার দুই দশমিক আট শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ৭৫২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

রুপার বাজারেও বড় দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম তিন দশমিক দুই শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৭ ডলারে নেমে এসেছে। আগের সেশনেই রুপার দাম ১৯ দশমিক এক শতাংশ পড়ে গিয়েছিল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এমএসসিআইর বৈশ্বিক ইকুইটি সূচক এক শতাংশের বেশি পড়ে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিশাল খরচের চাপ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় এই পতন। একই সময়ে দুর্বল শ্রমবাজারের তথ্য প্রকাশের পর মার্কিন ট্রেজারির চাহিদা বেড়েছে, আর পণ্যের বাজারে রুপার দাম আবারও নিম্নমুখী হয়েছে।

মার্কিন ডলারও শক্তিশালী অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার ডলার দুই সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছায়, কারণ শেয়ারবাজারে নতুন করে অস্থিরতা দেখা দেয়। মার্কিন শ্রম বিভাগের জব ওপেনিংস অ্যান্ড লেবার টার্নওভার সার্ভের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের শেষে চাকরির সুযোগ ৩ লাখ ৮৬ হাজার কমে ৬ দশমিক ৫৪২ মিলিয়নে নেমে এসেছে; যা ২০২০ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

শ্রমবাজারের এই দুর্বলতা সাধারণত সুদের হার কমানোর পক্ষে যুক্তি দেয়। বিনিয়োগকারীরা আশা করছেন, ২০২৬ সালে অন্তত দুইটি ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানো হবে, যার প্রথমটি জুনে আসতে পারে। কম সুদের হারে স্বর্ণের মতো অ-ফলনশীল সম্পদ সাধারণত বেশি লাভবান হয়।

ভূ-রাজনৈতিক পরিস্থিতিও বাজারে প্রভাব ফেলছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি। তিনি উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করবেন, তবে প্রয়োজনে সামরিক বিকল্পও বিবেচনায় রাখবেন।

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় ওঠানামা দেখা গেছে। ২৬ জানুয়ারি সর্বকালের সর্বোচ্চ দুই হাজার ৯১৮ দশমিক ৮০ ডলারে পৌঁছানোর পর স্পট প্লাটিনামের দাম তিন দশমিক ছয় শতাংশ কমে প্রতি আউন্স এক হাজার ৯১৬ দশমিক ৪৫ ডলারে নেমেছে। তবে, প্যালাডিয়ামের দাম কিছুটা বেড়ে এক দশমিক তিন শতাংশ বেড়ে এক হাজার ৬৩৮ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র : রয়টার্স

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz