বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

যারা দেশের স্বাধীনতা চায়নি, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই : বিএনপির প্রার্থী আবুল কালাম

  • আপডেট সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ দেখেছেন :

স্টাফ রিপোর্টার।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, একাত্তরে যারা দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল। যারা দেশের স্বাধীনতা চায়নি, সেই স্বাধীনতার বিরোধিতাকারী সেসব দলের ভোট চাওয়ার কোনো অধিকার নেই।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ফাযিল মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, এই দলটি স্বার্থপর দল। স্বার্থের জন্য তারা দেশ বিক্রি করতেও একবার চিন্তা করে না। আমাদের মা-বোনদের তারা পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল। সেই দলটি আজ কী করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়! তাদের থেকে আপনারা সাবধান থাকবেন।

তিনি আরও বলেন, একটি সুখী-সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তারেক রহমানই আগামীর বাংলাদেশ। তিনি দীর্ঘ সময় ধরে দূর প্রবাসে বসেও এদেশকে কীভাবে পরিচালনা করা যায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে একটি বৃহৎ পরিকল্পনা করেছেন। তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ১২ তারিখ সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিন।

বিএনপির এই প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে লাকসাম-মনোহরগঞ্জে ব্যাপক উন্নয়ন করব। অবহেলিত মনোহরগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে একটি মহাসড়ক করে মনোহরগঞ্জ থেকে সরাসরি ঢাকা এবং চট্টগ্রামের বাস সার্ভিস চালু করব। এই জনপদ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজ, দুর্নীতি এবং মাদকের গোড়াসহ উপড়ে ফেলব। তাই আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে।

এসময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সরোয়ার জাহান দোলনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz