বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

  • আপডেট সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৪ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রোববার (০৮ মার্চ) বিকেলে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ করেন।

ইফতারের আগে দোয়া কবুল হয় উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করেন সেজন্য সবাই দোয়া করবেন। আমাদের সমস্যাগুলোকে আল্লাহ যেন সমাধান করে দেন। এছাড়া, ইহুদি, নাসারা ও কাফেরদের চক্রান্ত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সেজন্যও রোজাদারদেরকে দোয়া করার অনুরোধ জানান তিনি।

মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান। এছাড়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হেফাজতের জন্যও তিনি সবার দোয়া কামনা করেন।  পরে মন্ত্রী দেশ, জাতির ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ মসজিদ কমিটির নেতারা উপস্থিত ছিলেন। প্রায় ১০ হাজার রোজাদার ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz