বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

  • আপডেট সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫১ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের একটি নতুন খনন করা পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী ইব্রাহিম খলিল নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ( ৭ মার্চ ) বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইব্রাহিম খলিল ওই গ্রামের শাহ আলম মাস্টার বাড়ির খলিলুর রহমানের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশেই ভেকু মেশিন দিয়ে সম্প্রতি একটি নতুন পুকুর খনন করা হয়। শনিবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে শিশুটি ওই পুকুরের পানিতে পড়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে ঘরে না দেখে বাড়ির বিভিন্ন জায়গায় ও আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে খোঁজ করতে গিয়ে পানির নিচে শিশু ইব্রাহিমের শরীর পায়ে লাগে। পরে তাকে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া সুলতানা বলেন, পানিতে পড়া এক শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা শারীরিক পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত পাই। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz