বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

বিএনপিকে ক্ষমতা থেকে নামাতেই ১/১১ হয়েছিল: তথ্যমন্ত্রী

  • আপডেট সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৫ দেখেছেন :

ঢাকা অফিস 

জোর করে বিএনপিকে ক্ষমতা থেকে নামাতেই প্রায় দুই দশক আগে এক-এগারো করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন।

শনিবার (৭ মার্চ) বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মৃতি সংসদের আলোচনা ও ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

এক-এগারো পরবর্তী ক্ষমতায় আসা আওয়ামী লীগের প্রতি বিনাভোট ও রাতের ভোটের কারণে জনগণ ক্ষুব্ধ ছিলো বলে মন্তব্য করেন জহির উদ্দিন স্বপন।

এদিকে, অন্তর্বর্তী সরকারের সময় একদল লোক নির্বাচনকে প্রলম্বিত করে অরাজনৈতিক সরকার রেখে দিতে উৎসাহিত করেছিল বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। এ নিয়ে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা শুরুতে নির্বাচনের ব্যাপারে দ্বিধান্বিত থাকলেও লন্ডন সফরের পর নির্বাচনের রোডম্যাপ দেন। সেই অনুযায়ী নির্বাচন হয়। তবে নিয়ম বর্হিভূতভাবে এই সরকার নানা ধরনের চুক্তি করেছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz