বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

  • আপডেট সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৫ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালমান ফার্সি মঙ্গলবার রাতে সদর উপজেলা রসুলপুর রেল স্টেশন থেকে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বাজি, ফুসকা এবং প্রসাধনী সামগ্রী আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানে এসব মালামাল জব্দ করে । মঙ্গলবার রাতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালমান ফার্সি এর উপস্থিতিতে, বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল রাত ৮ টায় কুমিল্লা জেলার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান করেন। এসময় মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, ফুচকা এবং প্রসাধনী সামগ্রী জব্দ করে।

এছাড়াও একই দিন কুমিল্লা জেলার আদর্শ উপজেলার পালপাড়ার জোড়া ব্রিজ এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে । এসময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি আটক করা হয় । যার আনুমানিক মূল্য ৯৫ লাখ ৬৪ হাজার টাকা ।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz