বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

জাফরুল্লাহ চৌধুরী ও গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত

  • আপডেট সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৪ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

সমাজ ও জনসেবায় জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও তার প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এর মধ্যে সমাজসেবা/জনসেবা ক্ষেত্রে মনোনীত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)। একই সঙ্গে প্রতিষ্ঠান হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রকেও একই ক্ষেত্রে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সালে প্রথমবারের মতো স্বাধীনতা পুরষ্কার লাভ করে গণস্বাস্থ্য কেন্দ্র। ২০২৬ সালে সমাজ ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো এই পুরস্কারে মনোনীত হলো হয় প্রতিষ্ঠানটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz