বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬২ দেখেছেন :

ঢাকা অফিস

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও তাদের কর্মসংস্থান নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

 

সোমবার (২ মার্চ) মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ কথা বলেন তিনি।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে দুই জন বাংলাদেশি নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। আমাদের রাষ্ট্রদূতরা সেখানে ছুটে গেছেন। কুয়েত, বাহরাইন ও কাতারের মন্ত্রীদের সঙ্গেও কথা হয়েছে। তারা আমাদের নাগরিকদের পূর্ণ নিরাপত্তা দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন।

 

দেশে এসে আটকে পড়া প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, অনেকেই দেশে আটকে পড়েছেন। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান ও বেসামরিক বিমান মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বিদেশগামী যারা আটকে পড়েছেন, তাদের যাওয়ার বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।

 

এ সময় নিহত বাংলাদেশিদের মরদেহ বিমান চলাচল স্বাভাবিক হলে দেশে আনা হবে বলেও আশ্বস্ত করেন খলিলুর রহমান।

 

মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশি শ্রমিকদের সরিয়ে নেয়ার বিষয়ে প্রবাসী কল্যাণ ও শ্রম বিষয়কমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, চলমান সংকট নিয়ে যৌথভাবে পররাষ্ট্র, বেসামরিক বিমান চলাচল ও প্রবাসী মন্ত্রণালয়ের মধ্যে বৈঠকে হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে লোক সরিয়ে আনার বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইস্যুতে নাগরিকদের সুবিধা-অসুবিধা ও তাদের নিরাপত্তা ইস্যু নিয়ে আমরা উদ্বিগ্ন। এগুলোকে টপ প্রায়োরিটি দিয়ে কাজ চলছে। যাদের ভিসা মেয়াদ শেষ হয়েছে ও টিকেট নিয়েছেন, তারা যেন বিপদে না পড়েন সেজন্য বৈঠক হয়েছে। বাংলাদেশি নাগরিকরা যেন সুরক্ষিত থাকে সে বিষয়েও কথা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz