বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

চান্দিনায় একই ঘর থেকে মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫১ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা

কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  সাত বছরের  শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও  আত্মহত্যা করেছে মা।

রবিবার (১ মার্চ)  বিকাল সাড়ে চারটায়  চান্দিনা উপজেলার  দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহতারা হলেন- ওই গ্রামের  মোজাহিদুল ইসলাম মজুমদার এর স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।

জানা যায়- দুই মেয়ে ও এক কন্যা সন্তানের জননী ফারহানা। ছেলে বাবার সাথে ঢাকায় থাকেন।  দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করেন। বাড়িতে শ্বাশুরীর সাথে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। রবিবার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শ্বাশুরী কদরবানু। দুপুরে কদরবানু বাড়ি ফিরে তার টিনের ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাহির থেকে ডাকাডাকি করেন।  বেশ কিছুক্ষণ ডাকার পর কোন সারা শব্দ না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন।

পার্শ্ববর্তী বাসিন্দ রাসেল মজুমদার জানান-  ঘরের দরজা জানালা বন্ধ দেখে  আমরা বাধ্য হয়ে একটি জালনা ভেঙ্গে দেখি  একটি কক্ষের ঘরের তীরের সাথে  শিশুটির ঝুলন্ত লাশ।  ঘরের ভিতরে ঢুকে দেখি  অপরপক্ষে একইভাবে নারীর ঝুলন্ত লাশ। পরে আমরা থানায় খবর দেই।  ধারণা করা হচ্ছে শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে নিজেও আত্মহত্যা করেছে মা।

তবে কি কারণে কেন  এ ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।  মুহূর্তে ঘটনাটি  এলাকায় ছড়িয়ে পড়লে  শত শত উচ্ছুক জনতার  ভিড় জমে।

ঘটনাস্থলে আসা  চান্দিনা থানার  পুলিশ পরিদর্শক ( তদন্ত)   মিজানুর রহমান জামান-  আমরা ঘটনাস্থলে এসে  জানতে পারি  একই ঘরের দুই কক্ষে  মা-মেয়ের ঝুলন্ত লাশ ছিল।  পরিবারের সদস্য ও  স্থানীয়রা  মরদেহ দুটি  ঝুলন্ত অবস্থা থেকে ননামিয়ে রাখে।   কি কারনে এ ঘটনা আশা করি তা  তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz