বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল,ওমরাহ যাত্রীদের খোঁজে নিতে বিমানবন্দরে ধর্মমন্ত্রী

  • আপডেট সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদকঃ

ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের মার্কিন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনায়। এর জেরে অনেক দেশের আকাশসীমা বন্ধ করা হয়েছে। ফলে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। এমন খবরে উমরাহ যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দরে মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এ সময় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  আটকে পড়া ওমরাহ যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতি শোনেন এবং সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের নির্দেশ দেন। ধর্মমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তা, খাবার, বিশ্রাম ও সময়মতো বিকল্প ফ্লাইটের ব্যবস্থা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
এ সময় তিনি আশ্বস্ত করেন, ওমরাহ যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তদারকি অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz