প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া
নিরবে বিপ্লব ঘটে গিয়েছে, মানুষ অপেক্ষায় আছে। আগামী ১২ তারিখও আরেক নীরব ভোট বিপ্লব হবে। আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। তারপর ফলাফল নিয়ে বিজয়ের মালা পড়ে বাড়িতে আসবেন। কেউ কেউ কেন্দ্র দখল করার পায়তারা করবে। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবেন। আগামী নির্বাচন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে নির্বাচন। দুর্ণীতি, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে ১১ দলীয় জোট কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ্ আমাদের জয় হবেই। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান আকর্ষন হিসাবে উপস্থিত থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, প্রতিটি বাড়ি বাড়ি, মা-বোনদের কাছে দাঁড়িপাল্লা প্রতিকের দাওয়াত পৌঁছে দিতে হবে। একটি ন্যায় ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়তে ১১ দলীয় জোট একত্র হয়ে কাজ করে যাচ্ছে। ১১ দলীয় জোটকে ভোট দিতে জনগন প্রস্তুত হয়ে আছে। প্রশাসনের প্রতি আহবান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, গত তিনটি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সামনে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে তাদের প্রতি আহবান জানান। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com