ঢাকা অফিস |
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটস উদ্যোগে মব ভোটিং কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
এ সময় জাহাঙ্গীর আলম বলেন, ‘যারা নির্বাচন নিয়ে দ্বিধায় আছে. তারা অল্প লোক। তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে দ্বিধার কথা বলছেন, তাদের সাহস থাকলে দেশে এসে কথা বলুক। আগামী নির্বাচনে সবাই ভোটে কেন্দ্রে যাবে। তাহলে তাদের মুখে কালি পড়বে।
এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com