কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ওই নেতার নাম মোঃ মমিন মিয়া। তিনি উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের মৃত শাহাদাত মিয়ার ছেলে।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মমিন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুতস্থানীয়কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ওই আসনের বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দীন বলেন, প্রচারণার প্রথম দিনেই দলের একজন নেতার এমন মৃত্যু আমাদের মর্মাহত করেছে। দল এই পরিবারের পাশে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com