প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৫:০৩ পি.এম
কুমিল্লায় বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন
বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার তিনটি আসনে বিএনপির তিনজন বিদ্রোহী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কার্যালয় থেকে তারা তাদের পছন্দের প্রতীক নিয়েছে।
তিনটি আসেন বিএনপির তিনজন বিদ্রোহী প্রার্থীরা হলেন- কুমিল্লা-২ আসনে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার এপিএস এম এ মতিন খান। তিনি পেয়েছেন তালা প্রতীক। এই আসনে বিএনপির প্রার্থী বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
কুমিল্লা-৭ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী চান্দিনা উপজেলা বিএনপি'র সভাপতি আতিকুল আলম। তিনি পেয়েছেন কলস মার্কা। এই আসনে বিএনপির প্রার্থী এলডিপির সাবেক মহাসচিব ড. রেদওয়ান আহমেদ।
কুমিল্লা-৯ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা। তিনি পেয়েছেন ফুটবল প্রতীক। এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের বলেন, কুমিল্লার ১১টি আসনে ২৫টি দলের ৭৬ জন প্রার্থী এবং চারজন স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com