প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ২:০৮ পি.এম
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যু
স্টাফ রিপোর্ট
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১ টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার।
ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখি।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com