প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ১১:৩৩ এ.এম
কুমিল্লার ১১ টি আসনে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ১১ টি আসনে ৩১ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। শনিবার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এই তথ্য জানান।
সূত্র জানায়, শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়। শনিবার কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রাথমিক যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা। এদিকে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে, এই আসনে ১৩ টি মনোনয়নপত্রের মধ্যে ৮ টি মনোনয়নপত্র বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, 'কুমিল্লায় ১১ টি আসনে ৭৬ টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৩১ টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর আগে মোট ১০৭ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শুক্রবার ও শনিবার দুই দিন মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com