প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৪:৩৮ পি.এম
চৌদ্দগ্রামে মাঝরাতে কাভার্ড ভ্যান লরি সংঘর্ষে চালক হেলপার নিহত
প্রতিনিধি, চৌদ্দগ্রাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে মাঝরাতে ঘন কুয়াশায় কাভার্ড ভ্যান লরির সংঘর্ষে লরির চালক ও হেলপার নিহত হয়েছে। নিহত লরির চালক আব্দুল জব্বার (৩১) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে ও হেলপার শাকিল (২২) নোয়াখালী জেলার চর জববার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার মাঝরাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মহাসড়কের আমানঘন্ডা এলাকায়।
তথ্যটি নিশ্চিত করে রোববার দুপুরে মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাব উদ্দিন বলেন, রোববার রাত আনুমানিক ১টার সময় আমানগন্ডা এলাকায় চট্টগ্রাম মুখী লেনের ঘটনায় প্রথমে লরির চালক ও পরে হেলপার মারা যায়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘন কুয়াশার কারণে রোববার আমানঘন্ডা এলাকায় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানকে পেছনে থাকা লরি ধাক্কা দেয়। এতে লরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলে চালক মারা যান। গুরুতর আহত হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর তিনিও মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com