প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৭:০৩ এ.এম
কুমিল্লায় দাবি বাস্তবায়ন না হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার
কুমিল্লায় ১০ম গ্রেডে পদোন্নতির দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অর্ধ দিবস কর্মবিরতী পালন করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ১২ পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গনে ১১তম গ্রেডে কর্মরত মেডিকেল কলেজের সামনে এ কর্মবিরতী পালন করা হয়।
আন্দোলনকারীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণ দিবস কমপ্লিট শাটডাউনে যাবার হুঁশিয়ারি দেন। এর আগে গত ৩০নভেম্বর তারা ২ঘন্টার কর্মবিরতী পালন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের কুমিল্লা জোনের সেক্রেটারী আবুল কাশেম পলাশ, এমট্যাব এর সেক্রেটারি সাব্বির আহমেদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র টেকনোলজিস্ট আল মামুন। এছাড়া অন্যান্যদের মধ্যে কিশোর কুমার বড়ুয়া, আবুল কালাম আজাদ, শামিমা আক্তার জাহান ও ফার্মাসিস্ট নাজমুন নাহার।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com