প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ৩:৪৮ পি.এম
চান্দিনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদলের বর্ণাঢ্য র্যালি
রকিব উদ্দিন তুহিন, চান্দিনা।
কুমিল্লার চান্দিনায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় র্যালি ও সমাবেশ হয়।
র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। শেষে হয় চান্দিনার পালকি সিনেমা হলের সামনেয়। এর আগে বাস স্টেশন এলাকার একটি মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৌহিদুল ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও হোমনা উপজেলা বিএনপি সভাপতি মো. মহিউদ্দিন, মেঘনা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলাদল সভানেত্রী সুফিয়া বেগম প্রমুখ। এছাড়াও কুমিল্লা উত্তর জেলা যুবদল ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতা-কর্মীরা র্যালিতে অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com