প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১:১৪ পি.এম
কুমিল্লা বিভাগ না হলে আমাদের সাথে প্রতারণা হবে
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিভাগের দাবিতে কুমিল্লা নগরীতে সমাবেশ হয়েছে। সমাবেশ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ সমাবেশ হয়। এ সময় 'দফা-দাবি একটাই, কুমিল্লা নামেই বিভাগ চাই' এই স্লোগানে উত্তাল হয়ে উঠে নগরী। এছাড়াও নানান স্লোগান দেন তার।
সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার প্রাচীন সভ্যতা এবং ঐতিহাসিক সকল নিদর্শনের সদর দপ্তর। এখানে মাটি খুঁড়লেই হাজার হাজার বছরের ইতিহাস ভেসে ওঠে। সমতট অঞ্চলের রাজধানী এই কুমিল্লায় সবকিছুতেই প্রসিদ্ধ। একটি বিভাগের সকল দপ্তর এখানে রয়েছে। ৬টি জেলার আঞ্চলিক দপ্তরগুলো সব কুমিল্লায়।
বক্তারা আরো বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা হলে আমাদের সাথে প্রতারণা হবে। কুমিল্লা বিভাগ আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। দ্রুত কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই ঘোষণা দিতে হবে।
এ সমম বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংবাদিক কাজী এনামুল হক ফারুক, আবুল কাশেম হৃদয়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার ও কন্টেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ কামাল উদ্দিন
অফিসঃ হাজী তারু মিয়া ম্যানশন ( ৩য় তলা), কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা। মোবাইলঃ ০১৭১১১৮২৬৭২। Email Comillakantha@gmail.com. jkamal.uddin76@gmail.com