বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লার গোমতী নদীতে বালু উত্তোলনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার গোমতী নদীতে বালু উত্তোলনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় গতকাল বুধবার এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

জরিমানা করা হয় গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল এন্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের সাইট ইঞ্জিনিয়ার ওহিদুল ইসলামকে।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্ট এলজিইডি নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান গোলাবাড়ি ব্রিজ নির্মাণ করার ফাঁকে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন। যা সম্পূর্ণ অনিয়ম ও অবৈধ।

এ ঘটনার প্রেক্ষিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ড অর্থাৎ উভয় দন্ডে দন্ডিত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz